২৭ জুলাই ২০২৬, ১১:৩৫

যমুনা পেপার মিলসে একাধিক পদে নিয়োগ

যমুনা পেপার মিলস  © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা পেপার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে তিনটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ইনসেনটিভ ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা পেপার মিলস লিমিটেড

পদের নাম: এজিএম/ডিজিএম (ডিলার চ্যানেল সেলস), এজিএম/ডিজিএম (করপোরেট সেলস), ডিজিএম/জিএম (এলসি/এক্সপোর্ট সেলস)

পদসংখ্যা: মোট ১০টি

ডিলার চ্যানেল সেলস: ৪টি

করপোরেট সেলস: ৩টি

এলসি/এক্সপোর্ট সেলস: ৩টি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

আবেদন করার মাধ্যম: ই-মেইল

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর (এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা

প্রধান দায়িত্ব: 
ডিলার চ্যানেল সেলস: সারা দেশে ডিলার নেটওয়ার্ক পরিচালনা, নতুন ডিলার নিয়োগ এবং বিক্রয় কার্যক্রম তদারকি।

আরও দেখুন : ক্যাম্পাস থেকেই শুরু হোক সফল ক্যারিয়ারের প্রস্তুতি

করপোরেট সেলস: বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে আর্ট কার্ড ও ডুপ্লেক্স বোর্ডের বিক্রয় ও বাজার সম্প্রসারণ।

এলসি/এক্সপোর্ট সেলস: আন্তর্জাতিক বাজারে বোর্ড পেপার বিক্রয়, রপ্তানি কার্যক্রম পরিচালনা এবং আমদানিকারকদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি।

বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয়

অন্যান্য সুবিধা: ইনসেনটিভসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ [career@jamunapaper.com] (mailto:career@jamunapaper.com) ই-মেইল ঠিকানায় ১০ আগস্ট ২০২৬ এর মধ্যে আবেদন পাঠাতে হবে।