সজীব গ্রুপ নিয়োগ দেবে ডিভিশনাল সেলস ম্যানেজার, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ। প্রতিষ্ঠানটি ফুড অ্যান্ড বেভারেজ বিভাগে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে ৩ কর্মী নিয়োগে ২১ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সজীব গ্রুপ;
বিভাগের নাম: ফুড অ্যান্ড বেভারেজ;
পদের নাম: ডিভিশনাল সেলস ম্যানেজার;
পদসংখ্যা: ৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: সেলস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ, আবেদন ১১ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ৩০-৫০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস
আবেদনের যোগ্যতা—
*বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম