সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিকস, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অ্যাসিস্ট্যান্ট/অফিসার’ পদে ২০ কর্মী নিয়োগে ১৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড;
পদের নাম: সেলস অ্যাসিস্ট্যান্ট/অফিসার;
পদসংখ্যা: ২০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৮,০০০-২২,০০০ টাকা;
আরও পড়ুন: সেলস অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, পদ ১০০, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: শোরুমে;
আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম