১৮ জুলাই ২০২৬, ১২:১৫

অভিজ্ঞতা ছাড়াই বেক্সিমকো ফার্মাতে চাকরির সুযোগ

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড  © টিডিসি ফাইল ফটো

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। গত ১৬ জুলাই থেকে এ নিয়োগে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ

প্রকাশের তারিখ: ১৬ জুলাই ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৬ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৯ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.beximcopharma.com

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যায় পর্যন্ত বিজ্ঞান বিভাগ)

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

আরও পড়ুন : দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: লাভজনক ত্রৈমাসিক প্রণোদনা ব্যবস্থা, দুটি উৎসবকালীন ও একটি শীতকালীন বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং মুনাফার অংশ, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ও সিটি অ্যালাউন্স, টিএ/ডিএ, মোটরসাইকেল ও মোবাইল ভাতা, বিদেশ ভ্রমণ ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের সুযোগ। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।