১৭ জুলাই ২০২৬, ১৩:০৭

সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস, থাকছে বিদেশ ভ্রমণসহ নানা সুবিধা

বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের কোনো অনলাইন আবেদন করতে হবে না। নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস

চাকরির ধরন: ফুলটাইম

অভিজ্ঞতা: উল্লেখ নেই

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজে

আরও পড়ুন : কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো একক দেশের একক প্রচেষ্টা হওয়া উচিত নয়: শি জিনপিং

অন্যান্য সুবিধা: ভ্রমণ/দৈনিক ভাতা, উৎসব বোনাস, মুনাফা বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, কর্মক্ষমতার ভিত্তিতে বিদেশ ভ্রমণ, পরবর্তী প্রজন্মের জন্য ভাতা, চিকিৎসা সুবিধা, মোটরসাইকেল ও মোবাইল ভাতা, বিক্রয় প্রণোদনা, প্রশিক্ষণ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং গ্রুপ জীবন বিমার সুযোগ রয়েছে।
 
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।