নারী কর্মী নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ৭ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘শোরুম ম্যানেজার’ পদে ২ নারী কর্মী নিয়োগে ১১ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড;
পদের নাম: শোরুম ম্যানেজার;
পদসংখ্যা: ২টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর বয়স: ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: গুলশান, ঢাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম