সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার’ পদে কর্মী নিয়োগে ৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সংশ্লিষ্ট ঠিকানায় নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২৪,০০০-২৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে);
বিসিএস প্রস্তুতির সহযোগী সেরা বই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
সংশ্লিষ্ট ঠিকানায় নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আগ্রহী প্রার্থীদের;
মৌখিক পরীক্ষার সময়সূচি—
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
মৌখিক পরীক্ষার তারিখ: ১১, ১৮, ২৫ জুলাই, ১, ৮ আগস্ট ২০২৬;
স্থান: ঢাকা-নাভানা এফ এস কসমো, বাড়ি নম্বর ৪/বি (২য় তলা), রোড নম্বর ৯৪, গুলশান-২, ঢাকা;
মৌখিক পরীক্ষার তারিখ: ১৩ জুলাই ২০২৬;
স্থান: রাজশাহী-ভদ্রা পদ্মা আবাসিক, বাসা নম্বর ২৬৪, রোড নম্বর ২, চন্দ্রিমা থানা, রাজশাহী;
স্থান: বরিশাল-৮৭০, হামিদা মঞ্জিল (নীচতলা), থানা কাউন্সিলের বিপরীতে, সি অ্যান্ড বি রোড, বরিশাল;
মৌখিক পরীক্ষার তারিখ: ১৪ জুলাই ২০২৬;
স্থান: রংপুর-বাড়ি নম্বর ১, রোড নম্বর ১, মুলাটোল পাকার মাথা, রংপুর;
স্থান: খুলনা-আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, বাড়ি নম্বর ২৫২/১, শের-ই-বাংলা রোড (গল্লামারী থেকে নিরালা রোড), এস ও এস হারম্যান মেইনার স্কুলের বিপরীতে, খুলনা সদর;
মৌখিক পরীক্ষার তারিখ: ১৫ জুলাই ২০২৬;
স্থান: পাবনা-শাহীন ভিলা (লাকি ড্রিম পার্কের বিপরীতে), চাঁদাখার বাঁশতলা, লাইব্রেরি বাজার রোড, পাবনা সদর;
স্থান: যশোর-এ এস এন্টারপ্রাইজ, তেঁতুলতলা মোড়, পানির ট্যাংকি রোড (পানির ট্যাংকির পূর্ব পাশে), যশোর সদর;
মৌখিক পরীক্ষার তারিখ: ১৬ জুলাই ২০২৬;
স্থান: বগুড়া-মাটির ঢালী বিমান মোড় (২য় বাইপাস), সাইক পলিটেকনিক সংলগ্ন, শাখারিয়া, বগুড়া;
স্থান: কুষ্টিয়া-আগা ইউসুফ চক্ষু হাসপাতালের পাশে, বেগম স্কয়ার সুপার মার্কেট, মেহেরপুর রোড, বারখাদা, ত্রিমোহিনী, কুষ্টিয়া;
মৌখিক পরীক্ষার তারিখ: ১৮ জুলাই ২০২৬;
স্থান: ময়মনসিংহ-২৩৬, রাজলক্ষ্মী গৃহালয়, কাঠগোলা বাজার, ময়মনসিংহ;
মৌখিক পরীক্ষার তারিখ: ২০ জুলাই ২০২৬;
স্থান: কুমিল্লা-স্বপ্ন ভিলা টাওয়ার, গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের পাশে, আমতলী, ক্যান্টনমেন্ট, কুমিল্লা;
মৌখিক পরীক্ষার তারিখ: ২১ জুলাই ২০২৬;
স্থান: নোয়াখালী-দীন ইসলাম ভবন, আমানতপুর ব্রিকফিল্ড সংলগ্ন, কেন্দুরবাগ, বেগমগঞ্জ, নোয়াখালী;
মৌখিক পরীক্ষার তারিখ: ২২ জুলাই ২০২৬;
স্থান: চট্টগ্রাম-আবুল খায়ের ভেজিটেবল অয়েল মিল, ৭/৮, নাসিরাবাদ আই/এ, রুবি গেইট, বায়েজিদ;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম