আকিজ গ্রুপে চাকরি, পদায়ন ৮ জেলায়, আবেদন এইচএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘শেড সুপারভাইজার’ পদে কর্মী নিয়োগে ৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড;
পদের নাম: শেড সুপারভাইজার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৫,০০০ টাকা;
আরও পড়ুন: কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, চিকিৎসাসেবা সুবিধা, সন্তানের শিক্ষা সহায়তা সুবিধা, কর্মীর একক আবাসন সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: (নিজ জেলা ব্যতীত) যশোর, বাগেরহাট, নেত্রকোণা, কুষ্টিয়া, পাবনা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পাস হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
*উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে;
আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৭ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূ্ত্র: বিডিজবস ডটকম