ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৯ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি টেকনিক্যাল স্টোর বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৯ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড;
বিভাগের নাম: টেকনিক্যাল স্টোর;
পদের নাম: এক্সিকিউটিভ;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৩০,০০০ টাকা;
আরও পড়ুন: ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২০-৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*বিএসসি অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে এবং রিপোর্টিং ও ডকুমেন্টেশনে দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৯ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম