জুনিয়র সেলস অফিসার নিয়োগ দেবে অ্যাপেক্স, আবেদন এইচএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র সেলস অফিসার’ পদে ৩ কর্মী নিয়োগে ১৫ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড;
পদের নাম: জুনিয়র সেলস অফিসার;
পদসংখ্যা: ৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১২,০০০ টাকা;
আরও পড়ুন: আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ৩০ জুন পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পাস হতে হবে;
*সেলস মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ম্যানেজার নিয়োগ, আবেদন ৩০ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম