ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি এক্সপোর্ট বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ১০ কর্মী নিয়োগে ৫ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;
বিভাগের নাম: এক্সপোর্ট;
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: গাজী গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন শেষ ৪ জুন
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২২-৩০ বছরের মধ্যে হবে;
কর্মস্থল: কালীগঞ্জ, গাজীপুর;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: এমবিএ/বিবিএ অথবা বিএসসি/এমএসসি/সোশ্যাল সায়েন্স স্নাতক ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৬০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম