এইচএসসি পাসেই নারী কর্মী নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১৫, কর্মস্থল ঢাকা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় ফ্যাশনহাউজ জেন্টল পার্ক। প্রতিষ্ঠানটি ‘সেলস এক্সিকিউটিভ’ পদে ১৫ নারী কর্মী নিয়োগে ৩০ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেন্টল পার্ক;
পদের নাম: সেলস এক্সিকিউটিভ;
পদসংখ্যা ১৫টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন ও অন্যান্য সুবিধা: ১৫,০০০-১৭,০০০ টাকা;
আরও পড়ুন: আরএফএল গ্রুপে বিভিন্ন পদে চাকরি, পদসংখ্যা ৮০, আবেদন এইচএসসি পাসেই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকার ধানমন্ডি ২৭, খিলগাঁও, মোহাম্মদপুর ও পান্থপথ;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: কল সেন্টারে এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, পদ ১০, কর্মস্থল ঢাকা
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম