২৬ এপ্রিল ২০২৬, ১৭:০৩

আরএফএল গ্রুপে বিভিন্ন পদে চাকরি, পদসংখ্যা ৮০, আবেদন এইচএসসি পাসেই

৮০ কর্মী নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ৬ পদে ৮০ কর্মী নিয়োগে ২৫ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠিয়ে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মে তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

পদের নাম: ৬ টি ভিন্ন পদ (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন);

পদসংখ্যা: ৮০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: পাবনা, নাটোর, নরসিংদী, হবিগঞ্জ, রংপুর, গাজীপুর, রাজশাহী ও মাগুরা;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা career@rflgroupbd.com অথবা hrm978@rflgroupbd.com ঠিকানায় জীবনবৃত্তান্ত (সিভি) পাঠিয়ে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৬;

আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তিতে দেখুন।

সূত্র: আরএফএলের বিজ্ঞপ্তি