২১ এপ্রিল ২০২৬, ১৬:৪৮

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

মার্কেটিং অফিসার নিয়োগে আবেদন চলছে এসিআই পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটি এসিআই অ্যানিম্যাল হেলথ বিভাগে ‘মার্কেটিং অফিসার’ পদে কর্মী নিয়োগে ২০ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই পিএলসি;

পদের নাম: মার্কেটিং অফিসার;

বিভাগ: এসিআই অ্যানিম্যাল হেলথ;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সেলস ইনসেন্টিভ, চিকিৎসা সুবিধা, জীবন বিমা, উৎসব ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে প্লাজা ম্যানেজার, পদ ৫০, আবেদন শেষ ২৪ এপ্রিল

আবেদনের যোগ্যতা—

*অন্যূন স্নাতক পাস (এসএসসিতে বিজ্ঞান বিভাগ) হতে হবে;

*মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ এপ্রিল ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম