মেঘনা গ্রুপ নিয়োগ দেবে রুট ইনচার্জ, আবেদন শেষ ৮ মে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি সেলস অ্যান্ড মার্কেটিং, সিমেন্ট বিভাগে ‘রুট ইনচার্জ’ পদে কর্মী নিয়োগে ৮ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ;
পদের নাম: রুট ইনচার্জ;
বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং, সিমেন্ট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে প্লাজা ম্যানেজার, পদ ৫০, আবেদন শেষ ২৪ এপ্রিল
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সিমেন্ট ও ইস্পাত শিল্পে কাজের দক্ষতা থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট) এবং ইমেইল যোগাযোগে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম