২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৪

ডিভিশনাল সেলস ম্যানেজার নেবে যমুনা গ্রুপ, আবেদন শেষ ১৫ মার্চ

ডিভিশনাল সেলস ম্যানেজার নিয়োগে আবেদন চলছে যমুনা ইলেকট্রনিকসে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্লাজা/শোরুম (ইলেকট্রনিকস বিজনেস) বিভাগে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৫ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড;

পদের নাম: ডিভিশনাল সেলস ম্যানেজার;

বিভাগ: প্লাজা/শোরুম (ইলেকট্রনিকস বিজনেস);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ৩৫ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*মার্কেটিং/ম্যানেজমেন্টে বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: যমুনা গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, কর্মস্থল ঢাকা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মার্চ ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম