২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৪

টেরিটরি সেলস অফিসার নেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৭ মার্চ

টেরিটরি সেলস অফিসার নিয়োগে আবেদন চলছে স্কয়ার ফুডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি কোল্ড চেইন বিজনেস বিভাগে ‘টেরিটরি সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৪ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;

পদের নাম: টেরিটরি সেলস অফিসার;

বিভাগ: কোল্ড চেইন বিজনেস; 

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে; 

আরও পড়ুন: সেলস অফিসার নিয়োগ দেবে ডেকো ফুডস, পদ ২৯, আবেদন এইচএসসি পাসেই

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: স্কয়ার ফুড নেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সিআরএম (গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা) সফটওয়্যার ও মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ৩০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ মার্চ ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম