স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ২২ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি;
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযেগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিদেশের ভ্রমণের সুযোগ, লভ্যাংশ বোনাস, গ্রুপ বিমা, বিক্রয় প্রণোদনা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: নার্স নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন ৭ মার্চ পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ) থাকতে হবে;
*ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ মার্চ ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম