০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৫

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১৪ ফেব্রুয়ারি

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ভ্যাট অ্যান্ড কাস্টমস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ৭ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ;

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ; 

বিভাগ: ভ্যাট অ্যান্ড কাস্টমস (কারখানা কমপ্লেক্স);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: শোরুম ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, চলছে আবেদন

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: নারায়ণগঞ্জ;

কর্মক্ষেত্র: কারখানায়; 

আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়ারি

আবেদনের যোগ্যতা—

*এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*ভ্যাট সফটওয়্যার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ডেইরি, আবেদন ফেব্রুয়ারিজুড়ে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম