০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৭

সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, অংশ নিন অভিজ্ঞতা ছাড়াই

মৌখিক পরীক্ষার মাধ্যমে সেলস ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস   © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি ‘সেলস ডেভেলপমেন্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ২ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি বিভিন্ন কেন্দ্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি তারিখে সংশ্লিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি;

পদের নাম: সেলস ডেভেলপমেন্ট অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিদেশে ভ্রমণের সুযোগ, লভ্যাংশ বোনাস, সেলস ইনসেনটিভ, গ্রুপ বিমা সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;  

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ/কৃষিতে ডিপ্লোমা) ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; 

মৌখিক পরীক্ষা তারিখ: আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বিডিজিবস ডটকম