২৬ নভেম্বর ২০২৬, ২১:২২
একযোগে ৬১৭ শিক্ষা ক্যাডার কর্মকর্তার চাকরি স্থায়ী করল সরকার, প্রজ্ঞাপন জারি
একযোগে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬১৭ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি-৭ এবং বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা কম্পোজিশন অ্যান্ড ক্যাডার বিধিমালা, ১৯৮০-এর বিধি-৮ অনুযায়ী তাদের চাকরি স্থায়ী করা হয়েছে।