১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দাউদ মিয়াকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে কর্মরত ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া (পরিচিতি নম্বর-৬৪০৫)-কে বদলিপূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।