প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও ৪৫ শিক্ষককে বদলি ও সংযুক্তি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি/সংযুক্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় কমিটির সুপারিশ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৩৮,০০,০০০০,০০৮,০১৯,০০১, ২৪-৫৬৬ নং স্মারকের প্রশাসনিক অনুমোদনের পরিপ্রেক্ষিতে উল্লিখিত সহকারী শিক্ষকদের নামের পার্শ্বে বর্ণিত বিদ্যালয়ে বদলি/সংযুক্তি/সংযুক্তির মেয়াদ বৃদ্ধি শর্ত মোতাবেক নির্দেশক্রমে প্রদান করা হলো।
বদলির ক্ষেত্রে শর্ত সমূহ:
(১) কর্মরত বিদ্যালয়ে পাঁচ জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত থাকলে আদেশটি প্রতিস্থাপন সাপেক্ষে কার্যকর হবে;
(২) বদলিকৃত বিদ্যালয়ে শূন্য পদ না থাকলে আদেশটি সংযুক্তি হিসেবে (পরবর্তী ১ বছরের জন্য) গণ্য হবে। সেক্ষেত্রে সংযুক্তিকৃত বিদ্যালয়ে ইতোমধ্যে তিন জন বা তার অধিক শিক্ষক সংযুক্ত থাকলে এ আদেশটি বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে নতুনভাবে আবেদন করতে হবে।
সংযুক্তির ক্ষেত্রে শর্ত সমূহ:
(১) কর্মরত বিদ্যালয়ে পাঁচ জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত থাকলে আদেশটি প্রতিস্থাপন সাপেক্ষে কার্যকর হবে;
(২) সংযুক্তিকৃত বিদ্যালয়ে ইতোমধ্যে তিন জন বা তার অধিক শিক্ষক সংযুক্ত থাকলে এ আদেশটি বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে নতুনভাবে আবেদন করতে হবে;
(৩) সংযুক্তির ক্ষেত্রে মেয়াদ হবে যোগদানের তারিখ হতে এক বছর।