২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৬

প্রাথমিকে শুরু হচ্ছে বই পড়া কর্মসূচি, নির্বাচিত ৫১০ প্রতিষ্ঠানের তালিকা দেখুন এখানে

প্রাথমিকে বই পড়া কর্মসূচি  © টিডিসি সম্পাদিত

শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রকে সার্বিক সহযোগিতা দিতে সংশ্লিষ্ট থানা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিকল্পিত বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম বাস্তবায়ন করছে। সেলক্ষ্যে দেশের সকল উপজেলা থেকে নির্বাচিত ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমতি প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, নির্বাচিত ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিত বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র-কে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।