২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৯

৭ জেলায় নতুন করে প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ১৩৬ শিক্ষক

প্রাথমিক শিক্ষক অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

দীর্ঘ ৮ মাস অপেক্ষার পর গত ২৪ সেপ্টেম্বর দেশজুড়ে নিয়োগপত্র প্রদান শুরু হলেও শত শত চাকরি প্রার্থী বাদ পড়েছেন। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ভুক্তভোগীদের হাহাকারে সয়লাব। রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলো প্রতিবাদের ঝড় তুলেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর)নিয়োগবঞ্চিতরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। এরই মাঝে দ্বিতীয় দফায় ৭ জেলায় নতুন করে ১৩৬ প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলোর প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।  

দ্বিতীয় দফায় নিয়োগপত্র পাওয়া জেলাগুলো হলো- পাবনা, রাজশাহী, খুলনা, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও নড়াইল জেলা। এরমধ্যে রাজশাহীতে ২২ জন, পাবনায় ৩৭ জন, খুলনার ৪ উপজেলায় ৩০ জন, ঠাকুরগাঁওয়ে ২০ জন ও নড়াইলে ৯ জন নিয়োগপত্র পেয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একজন করে নিয়োগপত্র পেয়েছেন। 

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা বেতনস্কেলের (গ্রেড-১৩) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে। 

আরও বলা হয়, কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতেই এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে।    

নিয়োগপত্র পাবনা জেলা

নিয়োগপত্র রাজশাহী জেলা

নিয়োগপত্র ঠাকুরগাঁও জেলা

নিয়োগপত্র নারায়ণগঞ্জ বন্দর উপজেলা

নিয়োগপত্র টাঙ্গাইলের নাগরপুর উপজেলা

নিয়োগপত্র নড়াইল জেলা

নিয়োগপত্র খুলনা সদর

নিয়োগপত্র খুলনা (কয়রা উপজেলা)

নিয়োগপত্র খুলনা (ডুমুরিয়া উপজেলা)

নিয়োগপত্র খুলনা (তেরখাদা উপজেলা)