প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রাজশাহী জেলা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় দফায় নিয়োগপত্র দিয়েছে রাজশাহী জেলা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগপত্র ইস্যু করা হয়। চিঠিতে নতুন করে মোট ২২ জনের নাম উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা বেতনস্কেলের (গ্রেড-১৩) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে।
এতে আরও বলা হয়, কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতেই এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে।
এর আগে বিভিন্ন জেলার মত এই জেলাতেও ভেরিফিকেশন ইস্যুতে নিয়োগপত্র না দেওয়ার অভিযোগ ওঠে।
নিয়োগপত্র দেখতে ক্লিক করুন প্রাথমিকে নিয়োগ, ২০২৫-এর নিয়োগপত্র (২য় দফা).pdf