১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৭

প্রাথমিকের ২য় কিস্তির বেতন-ভাতায় বরাদ্দ ৫২ কোটি ৩৫ লাখ টাকা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ২য় কিস্তির বেতন-ভাতায় বরাদ্দ ৫২ কোটি ৩৫ লাখ ৪ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ-এ কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার ব্যয় নির্বাহের জন্য  সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ৫২ কোটি ৩৫ লাখ ৪ হাজার ৮০০ টাকা সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরী প্রদান করা হলো। সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে (আয়ন ব্যয়ন কর্তকর্তা) বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো।

এতে বলা হয়,  এই ব্যয় ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খাতে বরাদ্দকৃত অর্থ হতে মিটানো হবে। এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। এ বরাদ্দ থেকে কোন প্রকার বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা যাবে না। 

এতে এতে আরও বলা হয়, যে কোন প্রকার বকেয়া ও অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-বায়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন; অবায়িত অর্থ ২০২৭ সালের ৩১ মের মধ্যে সমর্পণ করতে হবে।