০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৩
আপগ্রেড হলো প্রাথমিক শিক্ষকদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা তৈরির সফটওয়্যার
সারাদেশে প্রাথমিকের সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা তৈরিতে ব্যবহৃত ‘সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা’ সফটওয়্যারটি আপগ্রেড করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন বিভাগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা’ বিষয়ক সফটওয়্যার ব্যবহার করে সারাদেশে সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা তৈরি করা হয়। বর্ণিত সফটওয়্যারটি অতি সম্প্রতি আপগ্রেড করা হয়েছে এবং ব্যবহারের জন্য উপযোগী রয়েছে।