২৮ জুলাই ২০২৬, ১৯:৩৫

এলাকাভেদে প্রাথমিক বিদ্যালয়ের সূচিতে পরিবর্তন, যুক্ত হচ্ছে নীতিমালায়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

শিক্ষার্থীদের সুবিধায় প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন নীতিমালায় এলাকাভেদে সকাল-দুপুর শিফট যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

সম্প্রতি সিলেট সার্কিট হাউজে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।  

প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়াজনিত কারণে বা অন্য কোনো আর্থ-সামাজিক কারণে শিক্ষার্থীরা ভিন্ন সময়ে আসতে চায়। আমার নিজের নির্বাচনী এলাকা মোহাম্মদপুরের অনেক জায়গায় শিক্ষার্থীরা সকালে আসে। এই বিষয়টি ইতোমধ্যে নতুন নীতিমালায় আমলে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, ফিল্ড অফিসারের দায়িত্ব থাকবে কোন এলাকায়, কোন ক্লাস্টারে বা পার্টিকুলার কোন স্কুলের শিক্ষার্থীরা কোন সময়ে স্কুলে আসতে চায় সেটি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার যেমন: শিক্ষার্থীরা সকালে আসতে চায় নাকি দুপুরে। নীতিমালায় ইন্সট্রাকশন দেওয়া হয়েছে এটা তৈরি করার জন্য। তৈরি হওয়ার পর আমরা বুঝব। যদি না হয়ে থাকে তাহলে আবার রি-ড্রাফট করা হবে।