প্রাথমিক বিদ্যালয়ে কাব ও হলদে পাখির দল গঠনের নির্দেশ
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব দল ও হলদে পাখির দল গঠন নিশ্চিত করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগ সহকারী পরিচালক ভূপেষ রঞ্জন রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৯ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব দল ও হলদে পাখির দল গঠন নিশ্চিতকরণের নির্দেশনা রয়েছে।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানের ৫ বিষয়ের পরীক্ষা ফের নিতে চায় আন্তঃশিক্ষা বোর্ড, রেজিস্ট্রেশনের নির্দেশ
প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সম্পূরক শিক্ষা হিসেবে এটি করতে হবে। এ অবস্থায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব দল ও হুলদে পাখির দল গঠন নিশ্চিত করে অস্ত্র পঞ্চরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।