প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলে অসন্তুষ্টদের থাকছে পুনঃনিরীক্ষণের সুযোগ, আবেদন যেভাবে
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে ফল প্রকাশের ৭ দিনের মধ্যে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে।
আবেদনের নিয়মাবলি নিচে তুলে ধরা হলো:
আবেদনের সময়সীমা:
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর সর্বোচ্চ ১৫ (পনেরো) দিনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। তবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিশেষ ক্ষেত্রে ফলাফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন দাখিল করতে হবে। উত্তরপত্র পুনঃনিরীক্ষার যৌক্তিকতা প্রদর্শনপূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে।
আবেদন ফি ও জমাদান পদ্ধতি:
প্রতি বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩০০টাকা আবেদন ফি প্রযোজ্য হবে। এই ফি সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের অনুকূলে ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) অথবা নির্ধারিত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে।