কাজী লিবানের পঞ্চম শ্রেণির বৃত্তি লাভ
গতকাল পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বৃত্তি পরীক্ষায় পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে কাজী লিবান উল হক জায়ান। সে সাভারের ক্যান্টনমেন্ট সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে।
কাজী লিবান বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাডভোকেট কাজী আশরাফুল হক জুয়েল এবং গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের সাবেক শিক্ষক লাইলি আহমেদ লিলির কনিষ্ঠ সন্তান। তিনি জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার কাজী ইমদাদুল হকের নাতি। তাদের পারিবারিক বাড়ি টাঙ্গাইলের কাগমারী রোড এলাকায়।
বৃত্তি লাভের অনুভূতি জানিয়ে কাজী লিবান উল হক জায়ান বলেন, ‘প্রতিদিন নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করাই তার সাফল্যের মূল চাবিকাঠি। পড়ার সময় মনোযোগে ব্যাঘাত ঘটলে কিছুক্ষণ বিরতি নিয়ে ঘুরাঘুরি করে বা টেলিভিশনে খেলা দেখে আবার পড়তে বসত।’
আরও পড়ুন : কেন জমে গিয়েছিল উত্তর মেরুর আগে দক্ষিণ মেরু, মিলেছে রহস্যের ব্যাখ্যা
ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে লিবান জানায়, অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের প্রত্যাশা রয়েছে তার। বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করতে আগ্রহী সে। সততা, নিষ্ঠা ও মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে সবার দোয়া কামনা করেছে লিবান। একই সঙ্গে তার এ অর্জনের পেছনে সহযোগিতার জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।