প্রাথমিকের বৃত্তি পরীক্ষার নম্বর বণ্টন নিয়ে নতুন নির্দেশনা
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্রের কাঠামো প্রেরণ এবং তা ওয়েবসাইটে আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো মাঠপর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের কথা বলা হয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) এ বিষয়ে একটি চিঠি জারি করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
৫ জুলাই অনুষ্ঠিত ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ প্রশ্নপত্র কাঠামো অনুমোদন সংক্রান্ত সভা’য় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো অনুমোদিত হয়েছে। অনুমোদন করা প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্র কাঠামো ২০২৬ মাঠপর্যায়ে অবহিতকরণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা প্রয়োজন।
নতুন নম্বর বণ্টন দেখুন এখানে
এ পরিস্থিতিতে অনুমোদন করা প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্র কাঠামো ২০২৬ মাঠপর্যায়ে প্রেরণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
২০২৬ সালেও বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরে। যার মধ্যে বাংলা, ইংরেজি ও গণিতে বিষয় প্রতি ১০০ নম্বর করে বরাদ্দ থাকবে। পরীক্ষার্থীরা এসব বিষয়ে সময় পাবেন ২ ঘন্টা ৩০ মিনিট করে। এছাড়া প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে বিষয় প্রতি ৫০ নম্বর করে বরাদ্দ থাকবে। দুটো বিষয় মিলিয়ে শিক্ষার্থীরা সময় পাবেন ২ ঘন্টা ৩০ মিনিট করে।
এর আগে সারা দেশে একযোগে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালে। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এ পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।