০৮ জুলাই ২০২৬, ২০:৩০

গণশিক্ষা মন্ত্রীর পিএস ফিরোজ, এপিএস মালিক

মো. ফিরোজ মাহমুদ ও মো. ওয়াছিল বিন মালিক  © ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলনের নতুন একান্ত সচিব (পিএস) নিযুক্ত হয়েছেন মো. ফিরোজ মাহমুদ। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখার উপসচিব পদে কর্মরত রয়েছেন।

গণশিক্ষা মন্ত্রীর নতুন সহকারী একান্ত সচিব (এপিএস) নিযুক্ত করা হয় মো. ওয়াছিল বিন মালিককে। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইসিটি শাখায় কর্মরত।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে উপসচিব মো. শামছুল আরিফকে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।