১৭ জুন ২০২৬, ১৯:৩২
প্রাথমিকের উপসচিবকে পাঠানো হলো খাদ্য মন্ত্রণালয়ে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. মাহফুজুল হককে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ জুনের প্রজ্ঞাপনমূলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. মাহফুজুল হক (৮১৫৪)-কে উপসচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে ১৭ জুন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, ডা. মো. মাহফুজুল হক মন্ত্রণালয়ের বাজেট ও অডিট-১ শাখার উপসচিব ছিলেন।