প্রাথমিকে শিক্ষক বদলি লোকালাইজ করে দেয়া হবে: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘প্রাথমিকে শিক্ষক বদলি লোকালাইজ করে দেয়া হবে। লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে। ইউএনওর নেতৃত্বে সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন। চারজন মেম্বারের টিম করে দেয়া হয়েছে। যারা মাসে একবার বসবেন। ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসেছে, সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না।’
আজ রবিবার (১৪ জুন) রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এক কর্মকশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এই টিচার ট্রান্সফার বিগত দিনগুলোতে বড় একটা সিন্ডিকেট বা বড় একটা করাপশনের জায়গা তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী খোদ নিজে এটাতে নজর দিয়েছেন। প্রধানমন্ত্রীর ইন্সট্রাকশনে মন্ত্রীসহ আমরা সবাই মিলে নতুন পলিসি গঠন করেছি।’
ডিসির আন্ডারে জেলা লেভেলে একই ধরনের কমিটি করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিপির আন্ডারে আপনার ডিভিশন লেভেলে করা হয়েছে। টিচারের ট্রেনিংয়ের জন্য যারা আমাদের পিটিআই প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা কারিকুলাম যারা তৈরি করেন, তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। কীভাবে আমরা নতুন ট্রেনিং রেজিমেন্ট তৈরি করতে পারি। আগামী দুবছর পর থেকে যেন কোন আনট্রেইনড টিচার ক্লাসরুমে পা রাখতে না পারে।’
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় ১ কোটি ৭০ লাখ শিক্ষার্থী, ৬৫ হাজার স্কুল—চাপ সামাল দিতে নতুন উদ্যোগ
তিনি বলেন, ‘মিনিমাম একটা ট্রেনিং নিয়ে তাকে ক্লাসরুমে যেতে হবে। দুবছর সময় আমরা ধরে দিয়েছি যে, একটা প্ল্যান দিতে যে, এই দুই বছরের ভেতরে ওই প্লানটা ড্রেস দুই বছরের ভেতরে সকল টিচাররা ট্রেইনড হয়ে কীভাবে যাবে এবং ট্রেনিং ইনিশিয়াল ট্রেনিং, ইনসার্ভিস ট্রেনিং, রেগুলার সিপিডি, এই সব কিছুর দায়িত্ব ন্যাপকে দেয়া হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করছি তাদের রিপোর্টগুলো তারা প্রেরণ করবেন।’
সে রিপোর্টের ভিত্তিতে আরো বৃহত্তর আলোচনার পর ফাইনালাইজ করা হবে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘টিচারের বেতন কি হবে? স্ট্যাটাস কি হবে? নীতিমালায় তাদেরকে আমরা কিভাবে উৎসাহিত করতে পারি? ক্লাসরুমে থাকবার জন্য সেগুলোর নতুন নীতিমালা নিয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের যে অধিদপ্তরের দায়িত্বে আছে, সব টিচারের সে অধিদপ্তরকে দায়িত্ব দেয়া হয়েছে।’