২১ এপ্রিল ২০২৬, ২১:০৪

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন

নতুন সচিব মো. সাখাওয়াৎ হোসেন  © টিডিসি সম্পাদিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একইদিনে অপর এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের বর্তমান সচিব আবু তাহের মো: মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছে।