২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১

তারেক রহমানকে চলে যেতে বলে ওবায়দুল কাদের বললেন—‘আমি কখনও অ্যালকোহল নেইনি’

ওবায়দুল কাদের  © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে ‘সময় শেষ, তারেককে যেতে হবে’—এমন মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে রাজনৈতিক বক্তব্যের চেয়ে নিজের মদ্যপানের অভ্যাস নিয়ে দেওয়া একটি মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া ওই পোস্টে ওবায়দুল কাদের লেখেন, ‘সময় শেষ। তারেককে যেতে হবে।’ পোস্টটিতে প্রায় ৪৮ হাজার হাহা প্রতিক্রিয়া পড়লেও হৃদয়ের প্রতিক্রিয়া ছিল প্রায় ১১ হাজার।

তবে পোস্টের মন্তব্যের ঘরে হঠাৎ করেই নিজের ব্যক্তিগত অভ্যাস নিয়ে একটি মন্তব্য করেন তিনি। সেখানে ওবায়দুল কাদের লেখেন, ‘আমি জীবনে কখনো মদ খাইনি।’ কী কারণে তিনি নিজের মদ্যপানের অভ্যাস নিয়ে এমন মন্তব্য করেছেন কিংবা কোনো নির্দিষ্ট মন্তব্যের জবাবে এটি লিখেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন ওবায়দুল কাদের। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

সরকার পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন বলে জানা গেছে। সেখান থেকেই মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বক্তব্য দিয়ে আসছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বেও ছিলেন ওবায়দুল কাদের। দলটির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তিনি নিয়মিত রাজনৈতিক ও জনজীবনের আলোচনায় থাকতেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে।

সূত্র: ডেইলি ওয়াদা