২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭

‘এখানে হার-জিতের বিষয় নাই’—বড় সংস্কার নিয়ে শিশির মনির

বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ল’ল্যাব-এর চেম্বার প্রধান শিশির মনির।  © সংগৃহীত

পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন  বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ল’ল্যাব-এর চেম্বার প্রধান শিশির মনির। তিনি বলেছেন, এসব সংস্কার বাস্তবায়নে হার-জিতের বিষয় নেই।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, ‘পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব। এখানে হার-জিতের বিষয় নাই। যেমন: উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক পদে নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদ, ৭০ অনুচ্ছেদ ইত্যাদি।’

তবে কোন প্রেক্ষাপটে বা কাদের উদ্দেশে তিনি এ বক্তব্য দিয়েছেন, তা পোস্টে উল্লেখ করেননি শিশির মনির।