সংলাপের শুরুতে এনসিপি কেন, জানালেন বিএনপি নেতা টুকু-খসরু
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই আগামীকাল থেকে ধাপে ধাপে দেশের বিদ্যমান রাজনৈতিক দলসমূহের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে সংলাপ শুরুর দিনই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংলাপের শুরুতেই কেন এনসিপি এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন বিএনপির বয়োজ্যেষ্ঠ নেতারা।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। এনসিপির সঙ্গে বিএনপির সংলাপের বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যে ষড়যন্ত্র চলছে এটা কোন দল নয় তা পুরো জাতির বিষয়। যেসব দেশপ্রেমিক রাজনৈতিক দল দেশের উন্নতি চায় এ জায়গায় ঐক্যবদ্ধ থাকার কথা।’
এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে বিশৃঙ্খলা করছে, এর জন্য জাতীয় ঐক্য দরকার। ১৭ বছরে ফ্যাসিবাদী লড়াইয়ে মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচার হটিয়েছি, সেভাবে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ফিরিয়ে আনার জন্য সবাইকে রাজপথে নামা দরকার।
এদিকে ৭ দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেই বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট থেকে আমরা বলেছিলাম— জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রয়োজন। কারণ, এই পতিত শক্তি ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে ক্রমাগত তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারে। এ কারণে আমাদের রাজনৈতিক এবং সামাজিক যে শক্তিগুলা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।’