১৯ নভেম্বর ২০২৬, ১৭:১৪
বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে— মুঝে বাঁচাও, বাঁচাও!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে কটাক্ষ করে বলেছেন, অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে দলটি এখন নিজেরাই সেই কবরে পড়ছে। একই সঙ্গে বিএনপির কারণে বাংলাদেশের ১৮ কোটি মানুষও বিপদে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক পোস্টে বিএনপিকে নিয়ে এমন মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে— ‘মুঝে বাঁচাও, বাঁচাও!’
তিনি আরও বলেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়— এটাই প্রকৃতির বিচার!’