১৮ নভেম্বর ২০২৬, ১৩:১৭

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো  © সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এতে গণমাধ্যমগুলোকে সংবাদ সম্মেলন যথাযথভাবে প্রচারের জন্য একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গণমাধ্যমগুলোর আন্তরিক সহযোগিতাও কামনা করেছে দলটি।