১৭ নভেম্বর ২০২৬, ১৯:২২

সংসদে হাদি হত্যার বিচার চেয়ে কাঁদলেন জামায়াত এমপি মাসুদ

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ  © সংগৃহীত

জাতীয় সংসদে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এ সময় হাদির বিচারের দাবিতে তরুণদের দেওয়া একটি পাঞ্জাবি পরে সংসদে আসার কথা জানিয়ে তিনি বলেন, পাঞ্জাবিটি পরার পর তরুণদের ছলছল চোখের পানি এখনো তার চোখের সামনে ভাসছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে এমন আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

সংসদে বক্তব্য দিতে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমি আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সামনে আসছে আমি অনুরোধ করতে চাই শহীদ শরীফ ওসমান হাদির বিচারটা আপনারা যেন নিশ্চিত করেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি নোটিসে কথা বলব তার আগে মাননীয় স্পিকার আমি যে পাঞ্জাবি পড়ে আজকে সংসদে এসেছি আমার কিছু তরুণ কিশোরেরা তার বাবা-মার কাছ থেকে চাঁদা তুলে এলাকার সন্তানেরা এই পাঞ্জাবিটি আমাকে কিনে দিয়ে বলেছিল এই সংসদে আপনি শরীফ ওসমান হাদির বিচারের জন্য আরেকবার কথা বলবেন।’

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, মাননীয় স্পিকার সংসদের দক্ষিণ পালা যায় আমরা সবাই মিলে কথা দিয়েছিলাম শরিফ ওসমান হাদি যে কথাগুলো বলে গেছে প্রত্যেকটা লাইন আজকের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমাদেরকে চোখে আঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পাঞ্জাবিটি পরে সংসদে আসার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘এই পাঞ্জাবি পড়ে যখন আমি আজকে এখানে আসি আমার সেই তরুণদের চোখ ছলছল করা পানি আমার চোখের সামনে এখনো ভাসছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে আবারও হাদি হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমি আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সামনে আসছে আমি অনুরোধ করতে চাই শহীদ শরীফ ওসমান হাদির বিচারটা আপনারা যেন করেন আমাদের এই লাখো তরুণের পাঞ্জাবি আজকে আমার গায়ে দেওয়া সেই পাঞ্জাবি শুধু নয় তাদের আবেগের কথাটা যেন আমরা বিবেচনায় রাখি।’

এরপর নিজের উত্থাপিত নোটিশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার আমি যে নোটিসটি করেছি সেই নোটিসটি আমার কাছে আজকে খুব মুখ্য নয় আমি আমার নোটিসে শুধু এতটুকু বলব আমার প্রিয় বাউফল শুধু নয় আমার বাংলাদেশ আজকে নদী ভাঙ্গনের কবলে নদী ভাঙ্গনে আমার বাউফলের ভৌগোলিক অবস্থান আজকে সীমিত হয়ে আসছে।’