১৪ নভেম্বর ২০২৬, ২২:১৪

যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির হুঁশিয়ারি

বামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।  © সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে সামাজিক যোগাযোগমাধ্যম হুঁশিয়ারি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আজ শনিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই হুঁশিয়ারি বার্তা জানান তিনি।

নয়নকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘নয়ন মনে রাখিস, এক মাঘে শীত যায় না। ঢাকা শহরে একদিন তুই প্যান্ট নিয়েও পালাতে পারবি না।’

লেখক ভট্টাচার্য তাঁর পোস্টে এ ধরনের হুঁশিয়ারি দেওয়ার কারণ উল্লেখ করেননি। এ বিষয়ে তার পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

উল্লেখ্য, রবিউল ইসলাম নয়ন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব।