১১ নভেম্বর ২০২৬, ১৪:৪৩

উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, আলোচনায় যারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও বিভিন্ন পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে চলতি মাসেই উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে।

২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিক মুজাহিদ।

উপদেষ্টা পরিষদে থাকতে পারেন— ব্রিগেডিয়ার জেনারেল অব. ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রকৌশলী সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।

রাজনীতিতে পরিবর্তনের বার্তা দিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন।

এর আগে এনসিপি আইনজীবী, শিক্ষক, ডাক্তারদের নিয়ে আলাদা ফোরাম করলেও দল গঠনের পর এবারই প্রথম উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে।