১০ নভেম্বর ২০২৬, ১৭:২৪

পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্রধান

লাহোরে এক অনুষ্ঠানে তাকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়  © সংগৃহীত

পাকিস্তানের কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (সিপিএসপি) ফেলোশিপ গ্রহণ করেছেন বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির লাহোরে এক অনুষ্ঠানে এই ফেলোশিপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী।

অনুষ্ঠানে রয়েল কলেজ অব ফিজিশিয়ান্স এডিনবার্গের সভাপতি অধ্যাপক মার্ক স্ট্রাচেনকেও এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেলও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের সভাপতি।

পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের সভাপতি অধ্যাপক রাশীদ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক খালেদ মাসুদ গোনডাল।

সিপিএসপির এই ফেলোশিপ অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের চিকিৎসা ক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় অনেক গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।