পূর্বধলায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে মহান এই দিবস উপলক্ষে ৫০০টি দেশি গাছের চারা রোপণ করা হয়। রোপণ করা এসব চারার মধ্যে রয়েছে—জারুল, অর্জুন, জাম, জলপাই, আমলকি, কাঠবাদাম, চন্দন, বহেরা, কদম, গাব, সেগুন, শিমুল, কৃষ্ণচূড়া, বকুল, গর্জন ও শাল।
এই আয়োজনে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার আহমদ দর্পণ এবং উপজেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন সোহেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, আগিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি খুররম, যুবদল নেতা রুবেল, জুয়েল, আলামিন, সুমন ফকির, খান সুহেল, আব্দুল হেলিম, আব্দুল আউয়াল, আনার ও শাহ আলমসহ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পু, ধলামূলগাঁও ছাত্রদলের সভাপতি ওয়াসিম শিকদারসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।