রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
নির্বাচিত সরকারকে আট মাস সময়ের মধ্যে অগণিত হুমকি ধামকি দেওয়ার কড়া প্রতিবাদ করেছেন বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। বিরোধীদলকে ইঙ্গিত করে তিনি বলেছেন, নির্বাচিত সরকারকে আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াত ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তান পাঠানো হবে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাপিয়া আরও বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে যেই দেশের বিরোধিতা করে, সেই বিরোধিতাকারীর শক্তি হবে বাংলাদেশের নায়ক আর মুক্তিযোদ্ধার সন্তান।’
তিনি আরও বলেন, ‘খাসির মাংস খাবা বলে যদি কুকুরের মাংস খাও, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ যদি জামায়াতে ইসলামীতে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। জামায়াতে ইসলামীর ভিতরে ইসলামের কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই।’
পাপিয়া বলেন, ‘সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না, বিরিয়ানির প্যাকেট আর নেবেন না। নতুন নতুন বোরখা আর নেবেন না, দুইশ টাকা দিয়ে... শফিক সাহেবের মিটিংয়ে আর আসিয়েন না।’
এ সময় তিনি বলেন, ‘বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করবে।’
এ সময় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ।