০১ নভেম্বর ২০২৬, ০২:০৯

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক কায়েম

সাদিক কায়েম ও সাবেক তিন উপদেষ্টা  © টিডিসি সম্পাদিত

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সৃষ্ট জটিলতার জন্য অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টাদের (নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) ব্যর্থতাকে দায়ী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে দায়িত্ব পাওয়া উপদেষ্টাদের ব্যর্থতার কারণেই এখন গণভোট ও জুলাই সনদ নিয়ে কথা বলতে হচ্ছে।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘জুলাই পরবর্তী যারা এই ক্ষমতায় গিয়েছিল যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছিলাম ছাত্র উপদেষ্টা বানিয়েছিলাম তাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের গণভোটের গণরায়, জুলাই সনদ দিয়ে কথা বলতে হচ্ছে। সেই সময় তারা বিএনপির সঙ্গে আপোশ করেছিল।

তিনি আরও বলেন, ‘জামাত যখন বলেছিল, ছাত্রশিবির বলেছিল- গণভোট আগে হতে হবে, এরপরে রাষ্ট্র সংস্কার, এরপরে নির্বাচন হবে। তখন তারা বিএনপিকে সহায়তা দেওয়ার জন্য গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে দাবি করেছিল।’