২৩ অক্টোবর ২০২৬, ১৫:০৩

দলীয় পদে ‘ডিমোশন’ সামান্তা শারমিনের

সামান্তা শারমিন  © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটিতে পদাবনতি হয়েছে দলটির নেত্রী সামান্তা শারমিনের। এতদিন তিনি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন কমিটিতে তাকে শুধু যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিনের পাশাপাশি রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরা।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা সামান্তা শারমিন এনসিপির পরিচিত নেতাদের একজন। তবে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি জোট গঠনের পর থেকে দলীয় কর্মকাণ্ডে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি।